ড. হারুন রশীদ
জন্ম ২ অক্টোবর সখীপুরের কচুয়া গ্রামে। পিতা মৃত মো. জালাল উদ্দিন ও মাতা মৃত হায়রুন নাহার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। নাট্যজন অধ্যাপক সেলিম আল দীনের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অনুসন্ধিৎসু মনের মানুষ ড. হারুন রশীদ ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হন। ১৯৯১ খ্রিস্টাব্দে উচ্চমাধ্যমিকে অধ্যয়নকালেই তিনি ‘দৈনিক ভোরের কাগজ’ পত্রিকার সখীপুর উপজেলার স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন ভোরের কাগজে।
একপর্যায়ে দৈনিক বাংলার প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবন শেষে তিনি ‘দৈনিক আজকের কাগজে’ সিনিয়র সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। ‘দৈনিক ভোরের কাগজ’ সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান এবং ফিচার সম্পাদকের দায়িত্বও পালন করেন। ‘দৈনিক আমাদের সময়’ -এর সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জাগো নিউজের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ডেপুটি এডিটর। তিনি সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সপরিবারে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন ভ্রমণ করেন।
তিনি সেলিম আল দীন পাঠাগার, সখীপুরের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তিনি।
২০০৮ খ্রিস্টাব্দে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার ছোটগল্পের বই ‘রূপকথা চুপকথা’। বিভিন্ন দৈনিকে সম্পাদনা করেছেন একাধিক ঈদ সংখ্যা। এছাড়াও কালের কণ্ঠ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন দৈনিকে তার বিভিন্ন কলাম ও ছোটগল্প নিয়মিত প্রকাশ হয়ে আসছে। বর্তমানে বিভিন্ন টিভি টকশোতে নিয়মিত অংশগ্রহণ করেন।
মানুষের পাশে মানুষ নেই কেন?
১০:২৪ এএম, ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবারবিপদের সময় মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সবসময় টাকা নয়। কখনো একটি ফোনকল, কখনো একটি দরজায় কড়া নাড়া, কখনো পাশে বসে থাকা একজন মানুষ...
মামলা হয়, ধোঁয়া কমে না
১০:২৫ এএম, ১২ আগস্ট ২০২৬, বুধবারঢাকার রাস্তায় কালো ধোঁয়া এখন আর আকস্মিক কোনো দৃশ্য নয়; বরং নগরজীবনের এক নিত্যনৈমিত্তিক বাস্তবতা। কোনো পুরোনো বাস স্টপেজে দাঁড়িয়ে আছে...
এসএসসির ফলাফল: নম্বরের বাইরে যে প্রশ্ন
১০:৩৪ এএম, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে তো আর নম্বর দেওয়া যায় না’—এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের...
বাংলাদেশ কেন তার ইতিহাসকে অর্থনীতিতে রূপান্তর করতে পারে না?
১০:০৮ এএম, ১০ আগস্ট ২০২৬, সোমবারইউরোপের একটি ছোট্ট দেশ মন্টেনেগ্রো। আয়তনে বাংলাদেশের তুলনায় অতি ক্ষুদ্র, জনসংখ্যাও খুব কম...
একটি সংস্কৃতি হারালে দরিদ্র হয় পুরো বাংলাদেশ
১০:০৬ এএম, ০৯ আগস্ট ২০২৬, রোববারএকটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারায় না; হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব পদ্ধতি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি সুর হারায় না; হারিয়ে যায় কয়েক প্রজন্মের স্মৃতি...
সমাজে কার মূল্য বেশি—ক্ষমতাবান, নাকি ভালো মানুষ?
১১:৫৩ এএম, ০৮ আগস্ট ২০২৬, শনিবারএকজন তরুণ চিকিৎসক। বহু বছর পড়াশোনা করেছেন। রাত জেগেছেন। পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন। মানুষের জীবন বাঁচানোর স্বপ্ন নিয়ে চিকিৎসাবিদ্যায় পড়েছেন...
নদীর আর্তনাদ শুনবে কে?
১০:৪০ এএম, ০৭ আগস্ট ২০২৬, শুক্রবারআজ যে শিশুটি বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে কালো, দুর্গন্ধযুক্ত পানি দেখছে, সে যদি একদিন স্বচ্ছ নদী, জীবন্ত মাছ আর সবুজ তীর দেখতে পায়, সেটিই হবে...
উন্নয়নের দেশে নাগরিকের প্রিয় খেলা: উদ্বোধন দেখা
১০:১৭ এএম, ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবারবাংলাদেশে উন্নয়ন দেখতে চাইলে কোনো কোনো সময় প্রকল্পের ভেতরে যেতে হয় না। শুধু উদ্বোধনের দিনটিতে উপস্থিত থাকলেই যথেষ্ট। ফিতা কাটা হবে, ফলক উন্মোচন হবে...
রাজনীতিতে নতুন মুখ, পুরোনো সংস্কৃতি
১০:০৩ এএম, ০৫ আগস্ট ২০২৬, বুধবারএকটি নির্বাচনের পর রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। পরিচিত মুখের জায়গায় নতুন মুখ আসে, পুরোনো দলের পাশে নতুন দল দাঁড়ায়, নতুন স্লোগান শোনা যায়...
রাষ্ট্র কেন নাগরিককে প্রতিটি সংকটে একা ছেড়ে দেয়?
১০:২৮ এএম, ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবারসকালে ঘুম থেকে উঠে দেখা গেল, বাসায় গ্যাস নেই। রান্না হয়নি। সন্তানকে স্কুলে পাঠাতে হবে, অফিসে যেতে হবে। বাধ্য হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার কিনতে হলো...
ডিজিটাল দক্ষতার বিশ্ববাজারে বাংলাদেশ কোথায় দাঁড়াবে?
১০:০৮ এএম, ০৩ আগস্ট ২০২৬, সোমবারবাংলাদেশের সামনে এখন একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। আমাদের তরুণ জনগোষ্ঠী আছে, ডিজিটাল সংযোগ বাড়ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং বিশ্ববাজারে দূরত্ব কমে আসছে...
রাজনীতির শিক্ষা, শিক্ষার রাজনীতি
১০:২১ এএম, ০২ আগস্ট ২০২৬, রোববারবিশ্বের স্থিতিশীল গণতন্ত্রগুলো থেকে বাংলাদেশের একটি বড় শিক্ষা নেওয়ার আছে। সেখানে রাজনৈতিক দল ও সরকার পরিবর্তিত হলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ভেঙে পড়ে না...
মানুষের দাম কি মাসিক বেতনে?
১০:৪৩ এএম, ০১ আগস্ট ২০২৬, শনিবারআমাদের সমাজে একজন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পর খুব বেশি সময় লাগে না—কয়েক মিনিটের মধ্যেই তাঁর মূল্যায়ন শুরু হয়ে যায়...
রাজনৈতিক দল সংস্কার না হলে গণতন্ত্রের সংস্কার অসম্পূর্ণ
১০:৩২ এএম, ৩১ জুলাই ২০২৬, শুক্রবাররাজনীতিতে একটি অদ্ভুত প্রবণতা আছে। ক্ষমতায় থাকা দল সংস্কারের প্রয়োজন অস্বীকার করে, আর বিরোধী দল সংস্কারের দাবি তোলে। কিন্তু ক্ষমতার পালাবদল ঘটলেই...
মানব পাচার: সভ্যতার অন্ধকার গহ্বর থেকে মুক্তির সংগ্রাম
১০:৩৭ এএম, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবারমানব পাচারের বিরুদ্ধে লড়াই আসলে মানুষের মর্যাদা রক্ষার লড়াই, স্বাধীনতার লড়াই এবং সভ্যতার আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার লড়াই...